মুজিবনগর প্রতিনিধিঃ
মুজিবনগরে স্বাধীনতা সড়ক পরিদর্শন করেছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ৫ জনের একটি প্রতিনিধি দল। রবিবার সকালে তারা মুজিবনগর স্বাধীনতা সড়ক পরিদর্শন করেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রনালয়(সুরক্ষা ও ইমিগ্রেশন) অতিরিক্ত সচিব ও প্রতিনিধি দলনেতা আবদুল্লাহ আল মাসুদের নেতৃত্বে মুজিবনগর সৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পুষ্পমাল্য অর্পনকালে প্রোগ্রামের সমন্বয়কারী (ইমিগ্রেশন-৫)স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ম সম্পাদক এএসএম জাকির হুসাইন,যুগ্ম সম্পাদক ও পরিচালক (ট্র্যাফিক)এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য মোস্তফা কামাল মজুমদার,(দক্ষিণ এশিয়া) পররাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব দীন মুহাম্মদ ইমাদুল হক,জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্বিতীয় সচিব আক্তার হোসেন ও (দক্ষিণ এশিয়া -১) পররাষ্ট্র মন্ত্রনালয়ের সহকারী সচিব ইফতেখার আহমেদ। পুষ্পমাল্য অর্পন শেষে তিনারা মুজিবনগর স্বাধীনতা সড়ক পরিদর্শন করেন।
পরিদর্শন কালে মেহেরপুর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান,পুলিশ সুপার এসএম মুরাদ আলী, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার,সহকারী কমিশনার ভূমি নাজমুল আলম তাদের সঙ্গে ছিলেন।