বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে স্বেচ্ছাসেবকলীগের বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

By মেহেরপুর নিউজ

March 17, 2021

 এস খাঁন:

সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও বিকালে কেক কাটার মধ্যে দিয়ে মুজিবনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।

বুধবার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মতিউর রহমান মতিনের নেতৃত্বে দিবসটি পালন করা হয়। সে লক্ষে বিকালে মুজিবনগর রেষ্ট হাউজে কেক কাটা হয়।এ সময় মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক সাইদুর রহমান,রিপন আলী,বাগোয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ওমর আলী, সাংগঠনিক সম্পাদক জহির আলী,মোনাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আবু নাঈম ডালিম প্রমুখ। এর আগে সকালে মুজিবনগর কমপ্লেক্স বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।