বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে সৎ ছেলের নিড়ানির আঘাতে মা আহত

By মেহেরপুর নিউজ

June 02, 2022

মেহেরপুর নিউজ:

জমি ভাগাভাগিকে কেন্দ্র করে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ঢোলমারি গ্রামে সৎ ছেলের নিড়ানির আঘাতে সৎ মা আলেয়া খাতুন  আহত । তাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আলেয়া খাতুন ঢোলমারি গ্রামের দুখু নওদার স্ত্রী। জানা গেছে বাড়ির জমি ভাগ করাকে কেন্দ্র করে ঘটনার দিন সৎ ছেলের সঙ্গে আলিয়ার কথা কাটাকাটি হয়।এ সময় সৎ ছেলে সুমন আলী নিড়ানি দিয়ে তাকে আঘাত করলে সে আহত হয়। তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।