মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ নভেম্বর: মেহেরপুর মুজিবনগর উপজেলার মানিকনগর মোড়ে এক সড়ক দূর্ঘটনায় ২ জন আহত হয়েছে। আহতরা হলেন, মুজিবনগরের মাঝপাড়ার জালাল উদ্দিনের ছেলে হাশেম এবং নিহাজের ছেলে পলাশ। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে হাশেমের অবস্থা আশংকাজনক বলে দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরের দিকে মুজিবনগর থেকে হাশেম ও পলাশ মোটরসাইকেল যোগে মেহেরপেুরে আসছিলো। পথিমধ্যে মানিকনগর মোড়ে এসে পৌছালে অপর দিক থেকে যাওয়া একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাশেম ও পলাশ আহত হয়। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়।