বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে ফগার মেশিনের সাহায্যে মশা নিধন উদ্বোধন

By মেহেরপুর নিউজ

June 07, 2020

মেহেরপুর নিউজ:

ডেঙ্গুর সচেতনতায় মেহেরপুরের মুজিবনগরে উপজেলা পরিষদের উদ্যোগে ফগার মেশিনের সাহায্যে মশা নিধন উদ্বোধন করা হয়েছে।

রবিবার মুজিবনগর উপজেলা প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে শুরু হয়ে ড্রেনসহ মশার উপদ্রব আছে এমন জায়গায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়োব হোসেন সেখানে উপস্থিত ছিলেন।