বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে হেরোইনের সহ এক মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

May 13, 2020

মুজিবনগর প্রতিনিধি:

মেহেরপুর জেলার মুজিবনগর  উপজেলার আনন্দবাস বাজার এলাকায় থেকে ৫ গ্রাম হেরোইনের সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

বুধবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মোঃ আমিন মন্ডল(৩০) কে আনন্দবাস বাজার থেকে আটক করে। এ সময় তার কাজ থেকে ৫ গ্রাম হেরোইন  উদ্ধার করে রতনপুর ক্যাম্পের পুলিশ ।

মোঃ আমিন মন্ডল মুজিবনগর উপজেলার আনন্দবাস পশিচম পাড়ার  মৃত দীন মোহাম্মদ পুত্র বলে জানা গেছে।

রতনপুর ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাহার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে  আদালতে  প্রেরণ করা হবে।