মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ নভেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে অভিযান চালিয়ে ১’শ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ সুমন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। এ ব্যাপারে মুজিবনগর থানায় একটি মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপরিদর্শক কাফরুজ্জামানের নেতৃত্বে একটি দল মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে অভিযান চালায়। গ্রামের আনারুলের ছেলে মাদক ব্যবসায়ী সুমন ফেনসিডিলগুলো আনন্দবাস কবরস্থানের নিকট জনৈক ফজলুল মন্ডলের পুকুরের কাছে বিক্রির জন্য অপেক্ষা করছে।এসময় ডিবি পুলিশের দলটি চারদিক থেকে ঘীরে ফেলে ফেনসিডিলসহ সুমনকে আটক করে। জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক কাফরুজ্জামান মেহেরপুর নিউজকে জানান, সুমনকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শেষে মামলা সহ মুজিবনগর থানায় সোপর্দ করা হবে।