রাজনীতি

মুজিবনগরে জামায়াত কর্মী দেলোয়ারের মৃত্য ।। ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

By মেহেরপুর নিউজ

September 19, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ সেপ্টেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরিনগরে পুলিশের সাথে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে দেলোয়ার (৪০) নামের এক জামায়াত কর্মী মারা গেছে।

নিহত জামায়াত কর্মী দেলোয়ার মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের দোহাব আলীর ছেলে।আজ সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে

মারা যায় বলে জানা গেছে।

এদিকে দেলোয়ারের মৃত্যুর খবর পৌছালে মুজিবনগরে জামায়াত – শিবিরের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে মেহেরপুর জেলায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজিবি মুজিবনগরের বিভিন্ন সড়কে টহল দিচ্ছে।

অপরদিকে নিহত দেলোয়ারে লাশ মেহেরপুরের দারিয়াপুরের নিজ বাড়িতে এসে পৌছিয়েছে বলে জানা গেছে। বিকেলে জানাজা শেষে তাকে দারিয়াপুর কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।