টপ নিউজ

মুজিবনগরে ২ দিন ব্যাপি উন্নয়ন মেলার সমাপনী

By মেহেরপুর নিউজ

March 28, 2021

মুজিবনগর প্রতিনিধি:

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে এক অনন্য অর্জন বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে দেশব্যাপি উদযাপন উপলক্ষে মুজিবনগরে ২দিন ব্যাপি অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ : শীর্ষক ২ দিন ব্যাপি উন্নয়ন মেলার সমাপনী দিনে রুপকল্প ২০৪১ উন্নয়ন ও সমৃদ্ধ বাংলদেশ শীর্ষক সেমিনার,উন্নয়ন বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তিতা, স্থানীয় বিভিন্ন উন্নয়ন বিষয়ক চিত্র প্রদর্শন , সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং উন্নয়ন মেলায় অংশ গ্রহনকারী উপজেলার বিভিন্ন দফতরের বিজয়ী ষ্টল এবং বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের এর মধ্যে পুরস্কার বিতরণ করা। এবং ২ দিন ব্যাপি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ : শীর্ষক উন্নয়ন মেলার সমাপনী ঘোষনা করা হয়।

পরে মেলা চত্তরে এক আলোচনা সভার আয়োজন করা মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন মুজিবনগর থানা অফিসার ইনর্চায (ওসি) আব্দুল হাশেম, উপজেলা ভাইস রফিকুল ইসলাম মোল্লা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নাজমুল আলম,উপজেলা কৃষি অফিসার আনিছুজ্জামান খান,মহাজনপুর ইউপি চেয়ারম্যান ও মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ড,উপস্হিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি বৃন্দ। বাংলাদেশর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ : শীর্ষক ২ দিন ব্যাপি উন্নয়ন মেলায় উপজেলা বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৭ টি ষ্টল অংগ্রহন করে।