টপ নিউজ

মুজিবনগরে ৩৬ বোতল ফেনসিডিল সহ মহিলা মাদক ব্যাবস্যায়ী আটক

By মেহেরপুর নিউজ

July 25, 2020

মুজিবনগর প্রতিনিধিঃ 

মেহেরপুরের মুজিবনগরে ৩৬ বোতল ফেনসিডিল সহ মহিলা মাদক ব্যাবস্যায়ী আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা ইনচার্য আব্দুল হাশেমের নেতৃত্বে শনিবার সাড়ে ১২ দিকে মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়নের রশিকপুর গ্রামের মজিদুল ইসলাম মজা এর বাড়িতে অভিযান পরিচালনা করে ঘরের ভিতর কাঠের শোকেসএর মধ্য বস্তার ভিতর লুকানো অবস্হায় মজিদুল ইসলামের এর স্ত্রী শহিদা বেগম (৪২)কে ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল সহ হাতেনাতে আটক করা হয়।এ সময় পুলিশের উপস্হতি টেরপেয়ে শহিদা বেগমের ছেলে শরিফুল পালিয়ে যায়।

মুজিবনগর থানা ইনচার্য (ওসি)আব্দুল হাশেম জানান, গোপন সংবাদ পেয়ে আমার নেতৃত্বে এস আই মোমিনুল ইসলাম,এ এস আই শাহিন উদ্দিন,কনষ্টেবল শামছুজ্জামান ও ঈসরাফিল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা সাড়ে ১২ টার দিকে রশিকপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল সহ শহিদা বেগমকে আটক করা হয়।

আটক কৃত মাদক ব্যাবস্যায়ীকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্ররনের প্রক্রিয়া চলছে।