মেহেরপুর নিউজ:
করোনাভাইরাস প্রতিরোধে গনটিকার আওতায় মেহেরপুর মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়নে ২ হাজার ৪০০ জনকে দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হয়েছে।
বুধবার সকাল থেকে মেহেরপুর মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে একযোগে টিকা প্রদান শুরু হয়। এদিকে টিকাদান চলাকালীন সময়ে সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন, মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।