বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে ৪০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

January 18, 2023

মুজিবনগর প্রতিনিধি:

মেহেরপুরের মুজিবনগরে ৪০ বোতল ফেনসিডিলসহ শাওন আলী(৩৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। বুধবার বেলা ১২ টার দিকে দারিয়াপুর বাজারের থেকে দারিয়াপুর ঘোষ পাড়া অভিমুখে রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটকৃত শাওন আলী মুজিবনগর উপজেলার দারিয়াপুর ঘোষপাড়ার খোকন আলী শেখের ছেলে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, আটককৃত শাওন আলী একটি বাজার করা প্লাষ্টিকের ব্যাগে করে ফেনসিডিল নিয়ে বিক্রির উদ্যেশে দারিয়াপুর বাজারে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই উত্তম, এসআই বিপ্লব ও এসআই সাহেব আলী সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালীন সময়ে দারিয়াপুর বাজার হতে ঘোষ পাড়া অভিমুখে জমির উদ্দীনের বাড়ির পিছনে রাস্তা থেকে তাকে হাতেনাতে আটক করে। তার নামে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে কোর্টের মাধ্যেমে জেল হাজতে পাঠানো হবে বলেও তিনি জানান।