টপ নিউজ

মুজিবনগরে ৫০ বার তোপধ্বনী মধ্য দিয়ে মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন

By মেহেরপুর নিউজ

March 26, 2021

 মেহেরপুর নিউজ:

৫০ বার তোপধ্বনি স্মতিসৌধে পুষ্পস্তবক অর্পণ সহ নানা আয়োজন ও কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সহিত মুজিবনগরে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী।

শুক্রবার সূর্যদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর স্মৃতিস্তম্ভের পাশে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে ৫০ বার তোপধ্বনির মধ্যো দিয়ে দিনের কর্মসুচীর শুভ সূচনা করা হয়।

৬টা ১৫ মিনিটে শহীদ প্রতি শ্রদ্ধা জানিয়ে মুজিবনগর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রসাশনের ও উপজেলা পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, মুজিবনগর থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাস এর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ অপর পক্ষ মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ মুজিবনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হাসান বিপ্লব ও সম্পাদক আরিফ এর নেতুত্বে সেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন লাভলু ও সম্পাদক শেখ সাকিব এর নেতৃত্বে ছাত্রলীগ এছাড়াও ইউপি আওয়ামীলীগ,ইউপি চেয়ারম্যানগন, ইউপি যুবলীগ, প্রাক্তন সৈনিক সংস্হা, মুজিবনগর স্বাস্হ কমপ্লেক্স, মুজিবনগর শিশু পরিবার সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে জাতীয় সঙ্গীতের মধ্যো দিয়ে পতাকা উত্তোলন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস মুজিবনগর থানা ইনচার্জ আব্দুল হাশেম পতাকা উত্তোলন শেষে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদেরর প্রতি সন্মান জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

পরে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এ অবস্হিত বঙ্গন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। সকাল আটটার সময় উপজেলা পরিষদ চত্বরে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, কুচকাওয়াজে মুক্তিযোদ্ধা,পুলিশ,আনসার ও ভিডিপি,সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা আংশ গ্রহন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা মিলনায়তনে সকাল সাড়ে ১২টার সময় উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রব এর সঞ্চালনায় স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা ও সকল বীর মুক্তিযোদ্ধা এবং পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয় এ সময় বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, মুজিবনগর থানা ইনচার্য আব্দুল হাশেম, উপস্হিত ছিলেন উপজেলার সমস্ত বীর মুক্তিযোদ্ধারা ও তাদের পরিবারের সদস্যগন। বাদ যোহর সুবিধামত সময়ে জাতির শান্তি, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় মসজিদে দোয়া এবং মন্দির, গীর্জা প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে পার্থনা করা হয়।দুপুরে উপজেলার সকল এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।বিকেল চারটায় সৌখিন ফুটবল খেলা ও পাঁচটায় সাংস্কৃতি অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী এবং সূর্যাস্তের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ভবনে আলোকসজ্জা মাধ্যমে দিন ব্যাপি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠিানের সমাপ্তি ঘোষনা করা হয়।