মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জুলাই:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সদস্য ও মহিলা সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে । জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম মঙ্গলবার সকালে নব নির্বাচিত চেয়ারম্যান সদস্য ও মহিলা সদস্যদের শপথ গ্রহণ করান।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার একেএম আযাদুর রহমানের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চান্দু, মহিলা ভাইস চেয়ারম্যান গুলনাহার খাতুন প্রমূখ। শপথ অনুষ্টানে প্রথমে ৪ জন চেয়ারম্যান এবং পরে ৩৬ জন পুরুষ ও ১২ জন মহিলা সদস্য শপথ নেন। এসময় নব নির্বাচিত চেয়ারম্যান সদস্য ও মহিলা সদস্যগন সফত বহিতে স্বাক্ষর করেন।