বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর ইয়াং বাংলা ফিউচার লিডারদের মাঝে ক্রীড়া সমগ্র বিতরণ

By মেহেরপুর নিউজ

January 15, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা ইয়ং বাংলা ফিউচার লিডারশিপের উদ্যোগে মুজিবনগর উপজেলার ইয়াং বাংলা ফিউচার লিডারদের মাঝে ক্রীড়া সমগ্র বিতরণ করা হয়েছে। রবিবার সকালের দিকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সহধর্মিনী ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় মেহেরপুর জেলা ইয়াং বাংলা ফিউচার লিডারশিপ এর সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, মুজিবনগর উপজেলা সভাপতি হাসানুজ্জামান লালটু, সম্পাদক মতিয়ার হোসেন মতিন প্রমুখে উপস্থিত ছিলেন।