বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 14, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কাযর্ক্রমের বিশেষ শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে মুজিবনগর মডেল স্কুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম শাহীন কবীরের সভাপতিত্বে বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফা’র খুলনা বিভাগীয় পরিচালক আজমল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইফার ফিল্ড সুপারভাইজার আমানউল্লাহ আমান, মোহাঃ মনিরুল ইসলাম, তাওহীদুল ইসলাম প্রমূখ।