মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা আমানুল্লাহর সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক এ জে এম সিরাজুম মনির।সভায় মুজিবনগর উপজেলার বিভিন্ন শিক্ষা কেন্দ্রের শিক্ষক উপস্থিত ছিলেন।