বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

February 06, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগ জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজেয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ফিল্ড সুপারভাইজার আমানুল্লাহ।