মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী মুজিবনগর উন্নয়ন সোসাইটির উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার সকালের দিকে মোনাখালি ফুটবল মাঠে মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের ১শ জন প্রতিবন্ধী মাঝে চাল, ডাল, চিনি, তেল, ও সুজী বিতরণ করা হয়। মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন। মোনাখালী অনির্বাণ সমাজকল্যাণ এবং সঞ্চয় ও ঋণদান সমিতি সভাপতি সাদ আহমেদের সভাপতিত্বে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু, মুজিবনগর উন্নয়ন সোসাইটি পরিচালক জাকির হোসেন, রোকনুজ্জামান, মজনু আলী, সাইফুল ইসলাম, রোকনুজ্জামান বকুল, ফিরাতুল ইসলাম প্রমূখ। পরে সেখানে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেয়া হয়।