মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালীর মুজিবনগর উন্নয়ন সোসাইটির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার সকালে মোনাখালী মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুজিবনগর উন্নয়ন সোসাইটি চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফিরাতুল ইসলাম, বকুল বিশ্বাস প্রমুখ। পরে সেখানে ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এর আগে মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি সূচনা করা হয়।