বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান পরাজিত প্রার্থীর সাথে সাক্ষাৎ করলেন

By মেহেরপুর নিউজ

May 10, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমাম হোসেন মিলু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরাজিত রফিকুল ইসলাম তোতার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

শুক্রবার রাতে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামে নব নির্বাচিত চেয়ারম্যান আমাম হোসেন মিলু জিয়াউদ্দিন বিশ্বাস এবং রফিকুল ইসলাম তোতার সাথে তাদের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান আমাম হোসেন মিলু আগামী দিনগুলোতে সহযোগিতা করার জন্য তাদের প্রতি আহ্বান জানান।