বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশি পুশব্যাক

By মেহেরপুর নিউজ

July 11, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে  ৩ বাংলাদেশিকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশব্যাক হয়ে আস ৩ জনের মধ্যে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আদম গাজী,চরপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে আল আমিন এবং যশোরের বাঘারপাড়া উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের হানিফ মন্ডলের ছেলে কামাল হোসেন।

জানা গেছে ভারতের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে নিয়ে সীমান্ত এলাকায় জড়ো করে রাখার পর সুযোগ বুঝে বাংলাদেশের পাঠিয়ে দেন। বৃহস্পতিবার সকালের দিকে এ তিনজন মুজিবনগর থেকে মেহেরপুর হয়ে সাতক্ষীরা ও যশোরের উদ্দেশ্যে রওনা দেন। এ ব্যাপারে মুজিবনগর থানার অফিসার ইনচার উজ্জ্বল কুমার দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে তিনি জানান।