বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

August 10, 2021

মুজিবনগর প্রতিনিধি:

মেহেরপুরের মুজিবনগরে ১৫ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে উপজেলা আওয়ামীলীগ।

মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস সভাপতিত্বে ১৫ ই আগষ্টের প্রস্তুতি সভায় উপস্হিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন।

এছাড়াও মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহমান(নান্নু) ,সাধারণ সম্পাদক আব্দুর রশিদ (বল্টু), মোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাত আলী , বাগোয়ান ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বাজার কমিটির সভাপতি কুতুবউদ্দীন মল্লিক,দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সম্পাদক মাহবুব আলম, , বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান মুংলা সাধারণ সম্পাদক বাবুল মল্লিক,:৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম ঝুটিকা, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুজিত মন্ডল,সাধারণ সম্পাদক দানিয়েল মোল্লা,উপজেলা কাঁচা মাল ব্যাবসায়ী কমিটির সভাপতি সোহেল রানা,মোনাখালি ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান (সোনা),দারিয়াপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইয়ামিন আলী,বাগোয়ান ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,ওয়ার্ড সদস্য আনোয়ারুল ইসলাম, শংকর বিশ্বাস প্রমূখ।

উপজেলা আওয়ামীলীগের কর্মসূচিতে ১৫ই আগষ্ট সকালে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স এ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্ ্যালি এবং উপজেলার কেদারগঞ্জ বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির জনক ও তার পরিবার এবং সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মহফিল।