বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 21, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান হয়েছে। শনিবার দুপুরে মুজিবনগর কমপ্লেক্স সূর্যউদয় রেষ্ট হাউজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলুর সভাপতিত্বে। ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক তসলিমুল ইসলাম সজলের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি ফজলুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মুজিবনগর উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ন-সম্পাদক আজিমুল বারী মুকুল, অর্থ-সম্পাদক মিজানুর রহমান চঞ্চল, হীরা ব্রিক্স্র এর মালিক অ্যাডভকেট রুমুনুজ্জামান রুমুন, ভাটা মালিক মশিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মো: মেহেদী রাসেল।