এস খাঁন:
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সাধারণ জনগনকে করোনা প্রতিরোধে করনীয় বিভিন্ন বিষয়ে সচেতন করা সহ মাস্ক বিতরণ করেছে মুজিবনগর উপজেলা ছাত্রলীগ।
রবিবার বিকেলে আধুনিক মেহেরপুরের রুপকার মেহেরপুর ১আসনের এমপি ও বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এর নির্দেশে মুজিবনগর উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক শেখ সাকিব এর উদ্যোগ মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষেকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করা সহ মাস্ক বিতরণ করেছেন। উপজেলা ছাত্রলীগ বিভিন্ন গ্রামের প্রায় ২০০ জন পুরুষ ও মহিলা দের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। এবং করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সচেতন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং মাননীয় জনপ্রশাসন মন্ত্রীর এর জন্য দোয়া চাওয়া হয়, ও মেহেরপুর জেলার উন্নয়ন মূলক কাজ তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ এর নেতা- নাজমুল, সাগর, জসিম, মিলন, সানজিদ বুলবুলসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ