বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর উপজেলা নবীনলীগের পুষ্পমাল্য অর্পন

By মেহেরপুর নিউজ

December 22, 2020

 মুজিবনগর প্রতিনিধি:

মুজিবনগর কমপ্লেক্স মেন গেট থেকে আনন্দ র‌্যালীর মধ্যে দিয়ে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেছে মুজিবনগর নবগঠিত উপজেলা নবীনলীগ।

মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা নবীন লীগের সাংগঠনিক সম্পাদক এবং মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক সাইম খন্দকার নেতৃত্বে এ পুষ্পমাল্য অর্পন করা হয়।

এ সময় নবগঠিত কমিটির মুজিবনগর উপজেলা সভাপতি ইব্রাহীম বিশ্বাস হামিম,সহ-সভাপতি শ্রী রাখেশ কুমার,সাধারন সম্পাদক শাকিব আহম্মেদ,যুগ্ম সাধারন সম্পাদক রনি বিশ্বাস,দপ্তর সম্পাদক হাসান আলী,ছাত্রলীগ নেতা মোমিন হোসেন সাব্বির,আশিক,সোহান, সাফিন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর মেহেরপুর জেলা নবীনলীগের সভাপতি কাউসার আলী ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ এ কমিটির অনুমোদন দেন।