বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের যোগদান

By মেহেরপুর নিউজ

October 06, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন অনিমেষ বিশ্বাস। বৃহস্পতিবার সকালের দিকে অনিমেষ বিশ্বাস মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের কাছে যোগদান করেন।

এর আগে অনিমেষ বিশ্বাস খুলনার কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ৩৩ তম বিসিএস ক্যাডার ভুক্ত অনিমেষ বিশ্বাস যশোর জেলার বাসিন্দা। তিনি সকলের সহযোগিতায় মুজিবনগরে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।