বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আজগর আলীর যোগদান

By মেহেরপুর নিউজ

December 12, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মোঃ আজগর আলী যোগদান করেছেন। মঙ্গলবার দুপুরের দিকে মোঃ আজগর আলী মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের কাছে যোগদান করেন।

মোঃ আজগর আলী ইতোপূর্বে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা মোঃ আজগর আলী ৩৪ তম বিসিএস এর সদস্য। তিনি সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে স্বাধীনতার সূতিকাকার মুজিবনগরে দায়িত্ব পালন করতে চান।