বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান

By মেহেরপুর নিউজ

February 06, 2020

মেহেরপুর নিউজ:

বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা শ্রেষ্ঠ আয়োজক হিসেবে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের কক্ষে এ ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনি মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনির হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।