মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি মুজিবনগর উপজেলা জয়পুর ও আনন্দবাস গ্রামে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় ঘর’ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার সকালের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি পরিদর্শনে যান। এসময় তিনি কাজের মান দেখে সন্তোষজনক প্রকাশ করেন।