বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

By মেহেরপুর নিউজ

June 03, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমাম হোসেন মিলু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার বিকেলে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনাতয়নে দায়িত্ব বুঝে নেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শাহাদাত রত্ন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান রাজিব, মহিলা ভাইস চেয়ারম্যান তকলিমা খাতুন, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তফা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন, মোনাখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আব্দুর রশিদ বল্টু, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সামাদ বাঁধন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমাম হোসেন মিলু ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।