মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের মাসিক সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমাম হোসেন মিলুর সভাপতিত্বে সমন্বয় সভায় অন্যদের মধ্যে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শাহাদাত রত্ন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান রাজিব, মহিলা ভাইস চেয়ারম্যান তকলিমা খাতুন সমন্বয় কমিটির সদস্য সেখানে উপস্থিত ছিলেন।