মেহেরপুর নিউজ:
মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিবনগর উপজেলার বিভিন্ন মসজিদের ঈমামগণের সাথে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখাসহ মাদক, বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে মুজিবনগর থানার অফিসার-ইন-চার্জ(তদন্ত)শরিফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার সহ মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের মসজিদের ইমাম গন উপস্থিত ছিলেন।