বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান বি এম জাহিদ হাসানকে শুভেচ্ছা

By মেহেরপুর নিউজ

May 11, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান বি এম জাহিদ হাসান রাজিবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

শনিবার বিকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুজিবনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান বি এম জাহিদ হাসানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় মুজিবনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান বি এম জাহিদ হাসানকে নির্বাচনে সহযোগিতা করায় তাদেরকে ধন্যবাদ জানান। দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুল আলম রবি সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তির উপস্থিত ছিলেন।