মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের উপজেলা `পরিচালন ও উন্নয়ন প্রকল্পে স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় ভূমি সেবা সহজীকরণের লক্ষ্যে ভূমির মালিক, কৃষক, প্রান্তিক চাষী ও জনপ্রতিনিধিদের ভূমির আইন কানুন,নামজারি, নাম পত্তন, খাজনা ও অন্যান্য খরচের বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত ।
বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়ার উদ্দিন বিশ্বাস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, আফরোজা খাতুন। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু প্রমূখ।