বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের সচেতনতামূলক প্রশিক্ষণ

By মেহেরপুর নিউজ

October 17, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে, দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পুষ্টি কর্মসংস্থান সহায়তা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে মুজিবনগর উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সচেতনামূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। সচেতনতা মূলক প্রশিক্ষণে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন।