বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর উপজেলা প্রশাসনের ভ্রাম্মমান আদালত ও সচেতনতা মূলক অভিযান

By মেহেরপুর নিউজ

June 03, 2021

মেহেরপুর নিউজ:

মাস্ক পরুন, নিরাপদ থাকুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাসের বিস্তার রোধ কল্পে এবং মুজিবনগর উপজেলায় করেনার উর্দ্ধগতি রুখতে অভ্যাহত রয়েছে মুজিবনগর উপজেলা প্রশাসনের ভ্রাম্মমান অভিযান।

মোবাইল কোর্ট পরিচালনা কারি মুজিবনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) )ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি মহোদয়ের পরামর্শ এবং মেহেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ মুনসুর আলম খান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মুজিবনগর উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে নিয়মিতভাবে মাইকে প্রচারণা, লিফলেট বিতরণ, মাস্ক বিতরণসহ ক্ষেত্রবিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

একই সাথে চুয়াডাংগার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলিতে করোনার প্রকোপ খুব বেড়ে যাওয়ায় মুজিবনগর ও দামুড়হুদা সীমান্তে ব্লক স্থাপন করে জরুরি প্রয়োজন ছাড়া এক উপজেলা থেকে অপর উপজেলায় যাতায়াত নিরুৎসাহিত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলা থেতে মুজিবনগর উপজেলার প্রবেশপথ সমূহে নজরদারী বৃদ্ধি ও যাতায়াত সীমিত করার লক্ষ্যে রাস্তায় স্থাপিত ব্লক তদারকি করা হয়।

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস, রতনপুর, মহাজনপুর সহ বিভিন্ন স্থানে মাস্ক ছাড়া চলাচল করার অপরাধে দন্ডবিধি,১৮৬০ এর ২৬৯ ধারা অনুসারে ০৮ ব্যাক্তিকে জরিমানা করা হয়। কোভিড-১৯ প্রতিরোধকল্পে ও জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।