রাজনীতি

মুজিবনগর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 17, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ আগস্ট: মেহেরপুরের মুজিবনগর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  মুজিবনগর পিকনিক কর্ণারে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্ণেল (অবঃ) সামসুল ইসলাম সামস,জেলা বিএনপির সাবেক সম্পাদক ইসলাম আলী মাস্টার, জেলা বিএনপির ১নং যুগ্নআহবায়ক ইলিয়াচ হোসেন, যুগ্ন আহবায়ক আনসারুল, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন,বিএনপি নেতা আনোয়ারুল হক কালু, এ্যাডঃ মখলেছুর রহমান স্বপন, রমজান আলী, আব্দুল কুদ্দুস কাল্টা। জেলা জিয়া পরিষদের সম্পাদক নুরুন্নবী বাবু। বিএনপি নেতা মেহেরপুর জেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম বড়বাবু, মুজিবনগর থানা যুব দলের সভাপতি গোলাম মহি হিরু,সম্পাদক আসাদুল,যুবদল নেতা মেগা,আজমল হোসেন মিন্টু, রুহুল, সাইদুর, পৌর সম্পাদক তপন,যুগ্ন সম্পাদক ডিএম মকিদ, লিল্টু, মাহিনুর বাবু, যুবদল নেতা সবুর, জুলফিক্কার বাবু, ইমন বিশ্বাস, মফিজুর, মহব্বত,পৌর ছাত্র দলের সভাপতি মীর আলমগীর প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব  করেন,  মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক নাজিম। আলোচনা সভা শেষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।