মেহেরপুর নিউজ:
মেহেরপুর থেকে মেহেরপুর বাইক রাইডার্স নামের একটি গ্রুপের সদস্যরা জোর পূর্বক মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে ঢুকতে চাইলে বাধা দেওয়ায় সংঘর্ষ হয়েছে মুজিবনগর কমপ্লেক্সে নিরাপত্তায় দায়িত্বরত আনসার ব্যাটেলিয়ন সদস্যের সাথে।
করেনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় মুজিবনগর কমপ্লেক্সে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন তাই দীর্ঘদিন ধরে গেটলক আছে মুজিবনগর কমপ্লেক্স । কোন গুরুত্বপূর্ণ কাজ ব্যাতিত কাউকে মুজিবনগরে প্রবেশ করতে দেওয়া হয় না। এরই মধ্যে শুক্রবার বিকালে ছবি তোলার জন্য শতাধিক স্কুল- কলেজের ছাত্রদের নিয়ে মুজিবনগরে আসে মেহেরপুর বাইক রাইডার্স গ্রুপ নামের একটি সংগঠনের ৫২টি মোটরসাইকেল এবং ১১০ জন সদস্যসহ এডমিন মডারেটর। তারা মুজিবনগর গেটে পৌছানোর পর ভিতরে ঢুকতে চাইলে আনসার সদস্যরা তাদের ভিতরে প্রবেশ করতে বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতা হাতি ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ঘে আহত হয় মেহেরপুর সদরের উপজেলার গোভিপুরে গ্রামে আব্দুল গনী ছেলে মামুন (২০) এবং মেহেরপুর গোরস্থানপাড়ার সাহিদুল ছেলে শুভ (১৭) সহ কয়েকজন। পরে তাদের চিকিৎসার জন্য মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ডিউটিরত আনসার সদস্যরা জানান, করোনা কালীন সময়ে দীর্ঘদিন ধরে ইউএনও স্যারের নির্দেশে গেট বন্ধ রয়েছে। এরই মধ্যে তারা মুজিবনগর আসলে আমরা ভিতরে না ঢুকার জন্য বুঝিয়ে বলি। কিন্তু এরই মধ্যে কয়েকজন ছেলে প্রাচীর লাফ দিয়ে জোর পূর্বক ভিতরে প্রবেশ করতে থাকে। আমরা তাদের আটকাতে গেলে তারা উগ্র মেজাজে কথা বলতে থাকে। পরে আমরা তাদের বের করে দিতে গেলে ঠেলাঠেলি শুরু হয়।
বাইক রাইডার্স গ্রুপের সদস্যরা জানান, আমরা গ্রুপের কভার ফটো চেন্জ করার জন্য মেহেরপুর থেকে র্যালী করে ছবি তোলার উদ্যেশে মুজিবনগর আসি। প্রথম পর্যায়ে আনসার সদস্যরা ঢুকতে না দিলে আমরা ইউএনও স্যারের অনুমতি নেয়ার জন্য তাদের বলি।কিন্তু তারা ইউএনও স্যারের সাথে কথা না বলে আমাদের অকথ্য ভাষায় মা বাপ তুলে গালাগালি দিতে থাকে আমরা এর প্রতিবাদ করলে তারা আমাদের লাঠি দিয়ে পেটাতে থাকে এবং আমাদের কয়েকটি মটরসাইকেল সহ একজন সদস্যকে আটক করে রাখে। পরে পুলিশ আসে কিন্তু পরবর্তিতে একজন পুলিশ সদস্যের সাথে আমাদের কথা চলাকালীন অবস্থায় আনসার সদস্যরা আবার বাইরে এসে আমাদের উপর আবার চড়াও হয়।
এই বিষয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার জানান,ঘটনা শোনার পর আমি এবং মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম সাহেব সেখানে গিয়েছিলাম। গেটের সামনে প্রবেশ নিষেধ এমন সাইনবোর্ড দেখার পরেও তারা জোর পূর্বক প্রবেশ করতে চাওয়ায় একটু ভূল বোঝাবুঝির কারনে হয়তো এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে সেখানে যেয়ে সকল বিষয় শুনে তাদের সাথে কথা বলে বিষয়টি মিমাংসা করে দেয়া হয়েছে।