বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর কমপ্লেক্সে শিশু পরিবার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

By মেহেরপুর নিউজ

May 21, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসান মুজিবনগর কমপ্লেক্সে শিশু পরিবার (বালিকা) পরিদর্শন করেছেন।বিকালের দিকে জেলা প্রশাসক মোঃ শামীম হাসান মুজিবনগর কমপ্লেক্সে শিশু পরিবার (বালিকা) পরিদর্শন করেন।

এসময় তিনি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশু সুরক্ষা বিষয়ক ইন হাউজ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও উপহার প্রদান করেন এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি সেখানে উপস্থিত ছিলেন।