অন্যান্য

মুজিবনগর গোপালনগর গ্রামে প্রতিপক্ষের হামলায় দম্পতি আহত

By মেহেরপুর নিউজ

July 28, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুলাই:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক দম্পতি মারাত্মক আহত হয়েছে। আহত দম্পতিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালের দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, গোপালনগর গ্রামের রাজ্জাকের ছেলে বিল্লালের সাথে সাহেব আলীর ছেলে মান্নানের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে বুধবার সকালে বিল্লাল ও তার ভাই আকতারের নেতৃত্বে কয়েকজন লোক মান্নান ও তার স্ত্রী ছকিনা খাতুনের উপর হামলা চালায়। এই ঘটনায় স্বামী স্ত্রী দু’জনায় মারাত্মক আহত হয়।