মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জুন: মেহেরপুর মুজিবনগরে পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালের দিকে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে। জানা যায়, মুজিবনগর উপজেলার বাগেয়ান ইউনিয়নের জয়পুর গ্রামের মোনাজাত আলীর শিশু ছেলে রাজু (৮) তার খেলার সাথীদের সাথে মঙ্গলবার সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে বন্ধুদের চোখের আড়াল থেকে সে পুকুরের পানিতে তলিয়ে যায়। তাকে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজন অনেক খোঁজা-খুঁজি করে। এক পর্যায়ে ওই পুকুরে জাল টানা হয়। বেলা ১২ টার দিকে পুকুর থেকে জালে তার লাশ ভেসে উঠে। রাজু স্থানীয় জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালযের প্রথম শ্রেণীর ছাত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।