বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর ডিগ্রী কলেজের শিক্ষকদের একাডেমিক ডেভেলপমেন্ট প্রশিক্ষণ সমাপ্ত

By মেহেরপুর নিউজ

November 08, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের উদ্যোগে মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজ মিলনায়তনে কলেজের শিক্ষকদের একাডেমিক ডেভেলপমেন্ট প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

শুক্রবার সকালে সমাপনী অনুষ্ঠানে মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফুল হক এর সভাপতিত্বে প্রভাষক আলিমুদ্দিনের সঞ্চালনায় একাডেমিক ডেভেলপমেন্ট প্রশিক্ষণ এ কলেজের সকল শিক্ষকগণ অংশগ্রহণ করেন। অধ্যক্ষ প্রফেসর আশরাফুল হক বলেন প্রতিষ্ঠানে ধরনের প্রশিক্ষণে কোন বিকল্প নেই।