বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর থানা পুলিশের অভিযানে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার

By মেহেরপুর নিউজ

June 25, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর মুজিবনগর থানা পুলিশের অভিযানে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রাম থেকে ১শ পিস শাড়িও লেহেঙ্গা উদ্ধার করা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর মুজিবনগর থানার এস আই সজিবুর রহমান,এএসআই মোঃ আবদুল আলীম ও সঙ্গীয় ফোর্স গৌরীনগর গ্রামে অভিযান চালান। এসময় পুলিশের আগমনী টের পেয়ে চোরাকারবারীরা শাড়ি লেহেঙ্গা ফেলে রেখে পালিয়ে যাই।এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।