বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর থানা পুলিশের অভিযানে গাঁজা সহ ব্যবসায়ী গ্রেফতার

By মেহেরপুর নিউজ

December 14, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা সহ মঙ্গল নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। বৃহস্পতিবার সকালের দিকে মুজিবনগর উপজেলার বল্লবপুর গ্রাম থেকে মঙ্গলকে আটক করা হয়।

আটক মঙ্গল বল্লভপুর গ্রামের সত্যেনের ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর থানার এসআই ইসরাফিল হোসেনের নেতৃত্বে মঙ্গলকে আটক করেন। এসময় তার নিকট থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায়একটি মামলা দায়েয় করা হয়েছে।