বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর থানা পুলিশের মাদক বিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা

By মেহেরপুর নিউজ

June 22, 2023

মুজিবনগর প্রতিনিধি:

“মাদককে রুখবো , বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো “এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিবনগর থানা পুলিশের আয়োজনে মাদকবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার রাফিউল আলমের নির্দেশনায় মুজিবনগর থানা এলাকায় মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মেহেদী রাসেলের নেতৃত্বে মুজিবনগর থানা থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় মুজিবনগর থানার ওসি তদন্ত আব্দুল আলিম, এস আই উত্তম কুমার ও এস আই আশিক সঙ্গীয় ফোর্স নিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ।