বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর থানা পুলিশের মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 10, 2023

মুজিবনগর প্রতিনিধিঃ

“মাদককে না বলি ” মাদকমুক্ত সমাজ গড়ি “।এই প্রতিপাদ্যে মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের উদ্দ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে মাদকবিরোধী একটি র‍্যালী বের করা হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদীর রাসেলের নেতৃত্বে র‍্যালীটি কেদারগঞ্জ বাজার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় ।র‍্যালীতে অন্যদের উপস্থিত ছিলেন মুজিবনগর থানার এস আই উত্তম , এস আই হেকমত, এস আই বিপ্লব কুমার হালদার, এস আই সজিবুর রহমান, বাগোয়ান ইউপি সদস্য বাবুল মল্লিক , মোনাখালী ইউপি সদস্য ডালিম হোসেন , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মতিউর রহমান মতিন , যুবনেতা হাসানুজ্জামান লালটু প্রমুখ।