বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়

By Meherpur News

May 23, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় মুজিবনগর থানা বার্ষিক পরিদর্শন করেছেন। শনিবার সকালে তিনি মুজিবনগর থানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি থানার বিভিন্ন অফিস কক্ষ ও ব্যারাক পরিদর্শন করে থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।

পুলিশ সুপার জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করা, মাদকমুক্ত সমাজ গঠন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এছাড়া দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠু ও সময়োপযোগীভাবে সম্পাদন, ব্যারাক পরিচ্ছন্ন রাখা এবং ফোর্সের যৌক্তিক চাহিদার প্রেক্ষিতে ছুটি প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় মুজিবনগর থানায় পৌঁছালে থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

এসময় মুজিবনগর থানার পরিদর্শক (তদন্ত) গৌতম কুমারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।