টপ নিউজ

মুজিবনগর- দামুড়হুদা উপজেলার প্রবেশপথ ব্লক

By মেহেরপুর নিউজ

June 01, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা করোনাভাইরাস এর বিস্তার লাভ করায় মুজিবনগর- দামুড়হুদা উপজেলার প্রবেশপথ সমূহে নজরদারী বৃদ্ধি ও যাতায়াত সীমিত করার লক্ষ্যে রাস্তায় ব্লক দেয়া হয়েছে।মঙ্গলবার রাস্তার উপরে বাস বেঁধে ব্লক দেওয়া হয়।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর নির্দেশনা অনুযায়ী মুজিবনগর উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে এ ব্লক দেওয়া হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার উপস্থিত থেকে ব্লক দেওয়ার ব্যবস্থা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম, মুজিবনগর থানার অফিসার-ইন-চার্জ মো: আব্দুল হাশেম, ইউনিয়ন চেয়ারম্যান, বাগোয়ান মো: আয়ুব হোসেনসহ পুলিশ বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।