খেলাধুলা

মুজিবনগর দারিয়াপুর ইদ্রিস আলী গোল্ডকাপ টুর্নামেন্টের খেলায় পিরোজপুর জনতা অ্যান্ড লাইব্রেরি জয়ী

By মেহেরপুর নিউজ

September 10, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ সেপ্টেস্বর:

মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামবাসীর উদ্যোগে দারিয়াপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হাজি ইদ্রিস আলী গোল্ডকাপ টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর জনতা অ্যান্ড লাইব্রেরি জয় লাভ করেছে। শনিবার অনুষ্ঠিত খেলায় পিরোজপুর জনতা অ্যান্ড লাইব্রেরি টাইব্রেকারে ২(৪)-২(২) গোলে মুজিবনগর উপজেলার বল্লভপুর একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে অমিশাংশিত থাকায় শেষ পর্যন্ত টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি ঘটে। খেলায় বিজয়ী দলের পক্ষে মামুন, রাজা, মনি ও সুমন এবং বল­ভপুরের পক্ষে মোহন, ডেভিড, লিংকন ও মনি গোল করেন।